Return & Refund Policy
১. পণ্য ক্ষতিগ্রস্ত বা ভাঙা অবস্থায় পেলে:
ডেলিভারি গ্রহণের সময় যদি দেখেন পণ্যটি ভাঙা বা নষ্ট, তবে সাথে সাথেই ডেলিভারি ম্যানের উপস্থিতিতে আমাদের হটলাইন নাম্বার 01839974738 -এ কল করে জানান। এক্ষেত্রে আপনি কোনো খরচ ছাড়াই পণ্যটি ফেরত দিতে পারবেন। মনে রাখবেন, পণ্য ফেরতের সময় মূল প্যাকেজিং এবং সকল এক্সেসরিজ অবশ্যই সাথে দিতে হবে। আপনি যদি নিজে পণ্য রিসিভ না করেন, তবে যিনি আপনার হয়ে পণ্যটি বুঝে নেবেন, তাকে অবশ্যই এই বিষয়টি আগে থেকে জানিয়ে রাখুন। ডেলিভারি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের না জানালে ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।
আপনার অভিযোগ পাওয়ার ২ কার্যদিবসের মধ্যে আমরা রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করব। আর যদি পণ্য পরিবর্তন (রিপ্লেসমেন্ট) করতে চান, তবে স্টক থাকা সাপেক্ষে ২-৩ দিন সময় লাগতে পারে।
২. ত্রুটিপূর্ণ (Defective) পণ্যের ক্ষেত্রে:
পণ্য পাওয়ার পর যদি কোনো যান্ত্রিক বা কারিগরি ত্রুটি লক্ষ্য করেন, তবে ২৪ ঘণ্টার আমাদের জানান। অভিযোগ জানানোর সময় নিচের বিষয়গুলো প্রমাণ হিসেবে পাঠাতে হবে:
- প্যাকেজের সামনের ও পেছনের স্পষ্ট ছবি।
- অর্ডার বা ইনভয়েস নম্বর।
- পণ্যটির ত্রুটি স্পষ্টভাবে বোঝা যায় এমন একটি ভিডিও (শুধুমাত্র ছবি বা স্ক্রিনশট এক্ষেত্রে গ্রহণযোগ্য নয়)।
অভিযোগ প্রমাণিত হলে ২ দিনের মধ্যে সকল এক্সেসরিজসহ পণ্যটি আমাদের কাছে ফেরত পাঠাতে হবে। পণ্য পাওয়ার ২ কার্যদিবসের মধ্যে আমরা রিফান্ড অথবা রিপ্লেসমেন্ট (স্টক থাকা সাপেক্ষে) নিশ্চিত করব।
৩. পণ্যের গুণগত মান (Product Quality):
আমাদের অধিকাংশ পণ্য সরাসরি বিদেশি প্রস্তুতকারক বা সাপ্লায়ারের কাছ থেকে আসে, তাই আগে থেকে গুণগত মান যাচাই করা আমাদের পক্ষে কঠিন। পণ্য কেনার আগে আমরা আপনাকে পণ্যের দাম, ছবি, ভিডিও এবং অন্যান্য গ্রাহকদের রিভিউ দেখে নেওয়ার পরামর্শ দিই। পণ্য হাতে পাওয়ার পর মান নিয়ে সন্তুষ্ট না হলে ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের জানান। আমাদের কমপ্লেইন বিভাগ বিষয়টি যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত (রিফান্ড বা রিপ্লেস) জানাবে।
৪. ভুল বা অসম্পূর্ণ পণ্য ডেলিভারি হলে:
অর্ডার করা পণ্যের সংখ্যায় কম থাকলে বা ভুল পণ্য ডেলিভারি হলে, ডেলিভারি ম্যান থাকা অবস্থাতেই আমাদের সাথে যোগাযোগ করুন। অভিযোগের সত্যতা সাপেক্ষে ৩ কার্যদিবসের মধ্যে রিফান্ড করা হবে। আর যদি আপনি সঠিক পণ্যটি পুনরায় নিতে চান, তবে ২-৩ দিন অপেক্ষা করতে হবে (স্টক থাকা সাপেক্ষে)। এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না।
৫. কালার বা রঙের অসামঞ্জস্যতা:
আমাদের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে ব্যবহৃত ছবি ও ভিডিওগুলো প্রফেশনাল ক্যামেরায় তোলা এবং এডিট করা হয়। তাই আলোর তারতম্যের কারণে বাস্তবের পণ্যের রঙের সাথে ছবির ৯০-৯৫% মিল থাকতে পারে। তবে যদি রঙের বড় ধরনের কোনো অমিল পান, তবে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানান। আমাদের কমপ্লেইন টিম ৩ কার্যদিবসের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করবে।
৬. শিপিং বা ডেলিভারিতে বিলম্ব:
পণ্যের আকার, ওজন এবং আপনার লোকেশনের ওপর ভিত্তি করে ডেলিভারি সময় নির্ধারিত হয়। সাধারণত আমাদের প্রোডাক্ট পেজে ডেলিভারি সময় উল্লেখ থাকে। তবে প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিতিশীলতা বা মহামারীর মতো অনাকাঙ্ক্ষিত কারণে যদি ৭-২৫ দিনের মধ্যে পণ্য না পৌঁছায়, তবে আমরা যথাযথ কারণ ব্যাখ্যা করে বিষয়টি সমাধানের চেষ্টা করব। মনে রাখবেন, আমাদের ঢাকা ওয়্যারহাউজ থেকে পণ্য শিপমেন্ট হওয়ার পর বিলম্বের ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে না।